ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে এ কথা জানান প্রেসিডেন্ট ওবামা। এছাড়া সংঘর্ষ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বানও জানান তিনি।
এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ফিলিস্তিন- ইসরায়েলের মধ্যে সঙ্কট নিরসনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
এর আগে তেল-আবিবে হামাসের রকেট হামলার নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব বান কি-মুন । তিনি দুপক্ষকেই অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে বলেছেন।
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার ৫ শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এ নিয়ে গত কয়েকদিনে মৃতের সংখ্যা ৯০ জনে দাঁড়িয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: