হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ইসরায়েলের একের পর এক বিমান হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন প্রায় ৭০০ মানুষ।
বিবিসি সূত্র মতে, শুক্রবার গাজার বুরেইজ এলাকায় একটি গাড়িতে নতুন করে হামলার ঘটনায় আরো দুই জন ফিলিস্তিনি মারা যায়।
ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের ছোড়া এসব বিমান হামলায় হতাহতের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। এদিকে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসী রয়েছে বলে দাবি তেলআবিবের।
এরইমধ্যে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে এ কথা জানান প্রেসিডেন্ট ওবামা। এছাড়া সংঘর্ষ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বানও জানান তিনি।
এদিকে, গাজায় হামলার জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে মিসর ও তুরস্ক।