জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্টের কাছে আবারো রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার ভোরে ফুকুশিমার উপকূলীয় এলাকায় সাগরের ৬ মাইল নিচে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে ফুকুশিমার দাইচিসহ আরো দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এর আগে ২০১১ সালে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে কমপক্ষে ১৯ হাজার মানুষের প্রাণহানি হয়েছিল। এতে ফুকুশিমা পরমাণু স্থাপনাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নিউক্লিয়ার প্রকল্পের কয়েকটি চুল্লি গলে তেজস্ত্রিয় পদার্থ ছড়িয়ে পড়ায় ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয় এক লাখেরও বেশি মানুষ। সূত্র: বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: