ইরাকের রাজধানী বাগদাদে দুটি ভবনে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাগদাদের পূর্বাঞ্চলে জেউনার কাছাকাছি এ হামলা চালানো হয়। ভবন দুটির বিভিন্ন স্থানে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। ভবন দুটি পতিতালয় ছিল বলে ধারনা করা হচ্ছে।
শিয়া সম্প্রদায়ের সশস্ত্র সন্ত্রাসীরা ওই যৌনকর্মীদের হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এর আগে ২০১৩ সালে মে মাসে জেউনার একটি পতিতালয়ে হামলায় ৭ নারী ও ৫ পুরুষ নিহত হন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: