আন্তর্জাতিক

মিসরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত ইসরায়েল

গাজা-ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব
গাজা-ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব

মিসরের দেয়া ফিলিস্তিনে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল। মঙ্গলবার বেনইয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায় ভোটাভুটির মধ্য দিয়ে গৃহীত হয় এ প্রস্তাব। স্থানীয় সময় সকাল ৯টা থেকেই এটি কার্যকর হয়েছে। এদিকে, যুদ্ধবিরতির এ প্রস্তাবকে আত্মসমর্পণ উল্লেখ করে তা নাকচ করেছে হামাস।

টানা ৮ দিনব্যাপী চলা ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের ১৮০ জন নাগরিকের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে দুই হাজার সাধারণ মানুষ। তবে ফিলিস্তিনিদের হামলায় এখনো কোনো ইসরায়েলির হতাহতের খবর পাওয়া যায়নি।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ হামলার খবর প্রকাশিত হলে বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার মুখে পড়া ইসরায়েল। অবশেষে প্রস্তাবে সম্মত হয় তারা। প্রস্তাবের বিষয়ে ইসরায়েল ইতিবাচক মনোভাব দেখালেও হামাস তা মেনে নেয়নি। তবে দুই পক্ষের ঊচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রস্তাবিত এ উদ্যোগ অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানানো হয়। এদিকে, যুদ্ধবিরতি নিয়ে যখন কথাবার্তা চলছে তখনো ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে তাদের বিমান হামলা অব্যাহত রাখে। হামাসও ইসরায়েলি সীমান্তে অভ্যন্তরে রকেট ছুড়েছে বলে জানা গেছে।

ফিলিস্তিনিরা জানিয়েছেন, ইসরায়েলি এ বর্বর হামলায় নিহতের সংখ্যা ১৮০ অতিক্রম করেছে। গত সোমবার মিসরের পক্ষ থেকে গাজায় হামলার নিন্দা জানিয়ে যুদ্ধ বিরতির প্রস্তাব দেয়া হয়।

এর আগে ২০১২ সালে ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছিলেন মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি। এবারো একই উদ্যোগ নিয়েছেন দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিলি। এরমধ্য দিয়ে মিসরের আরো একটি উদ্যোগ সফলতার মুখ দেখছে বলে ধারনা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ