আন্তর্জাতিক

বীরের সংবর্ধনা পেলো আর্জেন্টিনা

আর্জেন্টিনা
আর্জেন্টিনা

দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলো বিশ্বকাপের রানার্স আপ দল আর্জেন্টিনা। অল্পের জন্য শিরোপা জয় করতে না পারলেও চ্যাম্পিয়নদের মতই বরণ করে নেয়া হয়েছে আলবি সেলেস্তেদের।

সোমবার দেশের মাটিতে হাজার ভক্ত সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মেসি, আগুয়েরোদের।

৩২ দিনের বিশ্বকাপ মিশন শেষ করে দেশে পৌঁছায় বিশ্বকাপের রানার্স আপ দল আর্জেন্টিনা। বুয়েন্স এইরেসের এজেইজা বিমানবন্দরে তাদের স্বাগত জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফেরনার্ন্ডেজ।

এসময় প্রিয় দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের সামনে জড়ো হয় কয়েক হাজার মানুষ। দলকে সমর্থন করার জন্য ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন কোচ আলেহান্দ্রো সাবেয়া ও অধিনায়ক লিওনেল মেসি।

২৮ বছর পর শিরোপা জয়ের সুযোগ পেয়েও অল্পের জন্য তা হাতছাড়া হয় আর্জেন্টিনার। আর তাই দেশে ফিরে বিশ্বকাপে দূর্দান্ত পারফর্মেন্সের জন্য বীরোচিত সংবর্ধনা পায় আর্জেন্টিনার ফুটবল দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ