আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকতিকা প্রদেশের একটি বাজারে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৮৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৪২ জন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদেহগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আফগান সেনারা ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের সীমান্তের কাছাকাছি আফগানিস্তানের সীমান্তবর্তী অরগান জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় বাজারটিতে অনেক ভীড় ছিল।
এখন পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। তবে হাক্কানি জঙ্গি গোষ্ঠী এ হামলা চালাতে পারে বলে ধারনা করা হচ্ছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: