আন্তর্জাতিক

গাজা-ইসরায়েলে মধ্যকার যুদ্ধবিরতি উদ্যোগ ব্যর্থ

গাজা-ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব
গাজা-ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব

গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি উদ্যোগ ব্যর্থ হয়েছে। অব্যাহত রয়েছে তেল আবিবের বিমান ও হামাসের রকেট হামলা।

এরইমধ্যে স্থানীয় সময় বুধবার সকাল ৮ টার আগেই গাজার পূর্ব ও উত্তরাঞ্চলে ১ লাখের মতো ফিলিস্তিনি অধিবাসীদের নিজ এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

পাশাপাশি পশ্চিম গাজায় হামাসের এক শীর্ষ কর্মকর্তার বাড়ি লক্ষ্য করেও বিমান হামলা চালিয়েছে তেলআবিব। তবে এসময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

গত মঙ্গলবার যুদ্ধবিরতিতে সম্মতি দেয়ার ৬ ঘণ্টা পর গাজায় আবারো বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজা থেকে হামাসের রকেট হামলা বন্ধ না হওয়ায় এ হামলা বলে দাবি করে দেশটি।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অব্যাহত এ বিমান হামলায় ফিলিস্তিনের গাজার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশতাধিক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ