আন্তর্জাতিক

গাজায় ৫ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি

টানা নয় দিনের হামলার পর অবশেষে গাজায় ৫ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এটি কার্যকর হবে এবং স্থায়ী হবে দুপুর ৩ টা পর্যন্ত।

ইসরায়েলের একতরফা বিমান হামলায় গাজায় মানবিক বিপর্যয় ঘটার পরিপ্রেক্ষিতে সেখানে কিছু সময়ের জন্য যুদ্ধ থামাতে তেলআবিবের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ।

এতে ইসরায়েল সাড়া দিলে পরে এক বিবৃতিতে হামাসও সাময়িক এ অস্ত্রবিরতিতে রাজি হয়।

মাত্র ৫ ঘণ্টার এ বিরতির মধ্যে গাজা উপত্যকায় হতাহতদের মানবিক সাহায্য দিবে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো।

এদিকে, গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ জনে। গুরুতর আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

জাতিসংঘ বলছে, গাজায় হতাহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, নতুন করে হামলা শুরুর আগে গতকাল গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের কাছে সতর্কবার্তা পাঠানো হয়। বুধবার ভোর ৫টায় ওই বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যেতে বলা হয়। গাজা-ইসরায়েল সীমান্তে হাজার হাজার বাসিন্দাকেও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বিমান থেকে প্রচারপত্র ফেলে ও রেকর্ড করা বার্তা প্রচার করে ফিলিস্তিনিদের সতর্কবার্তা পাঠানো হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা গাজার দুটি শহরের বাসিন্দাদের সতর্কবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, মঙ্গলবার থেকে নতুন অভিযানে গাজায় ৯৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ‘অপারেশন প্রটেক্টিভ এজ শুরু করার পর প্রথম ৮ দিনে গাজায় এক হাজার ৭৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

ইসরায়েলের প্রায় একতরফা সামরিক অভিযান বন্ধ করতে প্রতিবেশী মিসর গত মঙ্গলবার যুদ্ধবিরতির প্রস্তাব করে। মিসরের ওই প্রস্তাব অনুমোদন করে ইসরায়েলের মন্ত্রিসভা। সাময়িকভাবে হামলাও বন্ধ করে ইসরায়েলি বাহিনী। কিন্তু হামাস যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে। তারা জানায়, তাদের সঙ্গে আলোচনা না করেই এ প্রস্তাব আনা হয়েছে। এটি ‘আত্মসমর্পণের’ সমতুল্য। হামাস পূর্ণাঙ্গ কোনো চুক্তি ছাড়া রকেট হামলা বন্ধ করবে না। এরপর আবার গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল।

প্রসঙ্গত: ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের সর্বশেষ হামলার সূত্রপাত ইসরায়েলি তিন কিশোরকে সম্প্রতি অপহরণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে। হামাসই ওই ঘটনা ঘটায় বলে মনে করে ইসরায়েল। তবে হামাস তা অস্বীকার করে। পরে ফিলিস্তিনি এক কিশোরকে একইভাবে হত্যা ও অপহরণের পর উত্তেজনা নতুন মাত্রা পায়। এরপর গাজা থেকে রকেট ছোড়া হচ্ছে—এমন দাবি তুলে ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ শুরু করে ইসরায়েল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ