আন্তর্জাতিক

মালয়েশিয় বিমান বিধ্বস্ত, আন্তর্জাতিক তদন্তের দাবি

নাজিব তুন রাজাক
নাজিব তুন রাজাক

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সীমান্তবর্তী এলাকায় মালয়েশিয় এয়ারলাইন্সের মালয়েশিয় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, এ ঘটনায় একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে ইউক্রেন ও রাশিয়া। ঘটনাটির আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। এটি একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’- বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

মাত্র ৪ মাসের ব্যবধানে আবারো একটি ভয়াবহ বিপর্যয়ের শিকার হলো মালয়েশিয়ান এয়ারলাইন্স। এমএই-ওয়ান সেভেন বোয়িং বিমানটিতে থাকা ৩ শিশুসহ ২৯৫ যাত্রীর সবাই নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বৃহস্পতিবার মধ্যরাতে সেপাং শহরের একটি হোটেলে জরুরি সংবাদ সম্মেলনে এ বিপর্যয়কে প্রধানমন্ত্রী বেদনাদায়ক দিন হিসেবে অভিহিত করেন। একইসঙ্গে মালয়েশিয়ার জন্য এ বছরটাকে ‘বেদনাদায়ক বছর’ বলে উল্লেখ করেছেন তিনি।

রাজাক দাবি করেন, ফ্লাইটটির রুট জাতিসংঘের বেসামরিক বিমান পরিবহন সংস্থা কর্তৃক নিরাপদ ঘোষিত ছিল এবং বিমানটি যখন উড়ছিল তখনও কোনো ধরনের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ইঙ্গিত পায়নি আন্তর্জাতিক বিমান পরিবহন জোট। বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অবশ্যই খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। ঘটনা তদন্তে মালয়শিয়া থেকে একটি দল ইউক্রেনে পাঠানোর কথা জানান তিনি।

এদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় দাবি করেছে দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি ভূপাতিত হয়েছে। তবে, রুশপন্থী বিদ্রোহীরা দাবি করেছে, কিয়েভের সরকারি বাহিনী বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরেশেনকো বিদ্রোহীদের এ দাবি নাকচ করে দিয়ে, এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন।

ঘটনার সত্যতা উদঘাটনে যুক্তরাষ্ট্র ইউক্রেন সরকারকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মর্মান্তিক এ ঘটনার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। আজ ইউক্রেনে এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।

এছাড়া রাশিয়া ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ওই এলাকায় রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ইউক্রেন সরকার আবারো আগ্রাসন চালাতে এ ঘটনা ঘটিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ