আন্তর্জাতিক

গাজায় স্থল অভিযান শুরু ইসরায়েলের, নিহত ২৩

বোমা হামলা
বোমা হামলা

হামাস নিয়ন্ত্রিত গাজায় বিমান হামলার পাশাপাশি ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে এবার সেখানে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযানে গোলন্দাজ ও পদাতিক বাহিনী ছাড়া নৌ ও বিমানবাহিনীও ব্যবহার করছে দেশটি।

গাজার উপকূলে ভূমধ্যসাগর থেকে ইসরায়েলি নৌবাহিনীর গানবোটগুলো থেকেও গুলি ছোড়া হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া এ স্থল অভিযানে নিহত হয়েছেন কমপক্ষে ২৩ ফিলিস্তিনি। আর একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গত ১১ দিনে ইসরায়েলি হামলায় মারা গেছে আড়াইশোর বেশি মানুষ।

গত বৃহস্পতিবার ৫ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিন শাসিত গাজায় আবারো বিমান হামলা শুরু করে ইসরায়েলি সৈন্যরা। তবে এবার তার সঙ্গে যোগ হয়েছে স্থল অভিযানও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাজার উপকূলে ভূমধ্যসাগর থেকে ইসরায়েলি নৌবাহিনীর গানবোটগুলো থেকেও গুলি নিক্ষেপ করা হচ্ছে। জবাবে ইসরায়েলের আশদোদ ও আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে হামাসের সেনারা।

তবে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অভিযানে হামাসকে ক্ষমতাচ্যুত করা হবে না। বরং হামাস সদস্যদের ব্যবহৃত ট্যানেলগুলো দখল নিয়েই অভিযান শেষ করা হবে বলে ইঙ্গিত দিয়েছে তারা।

এদিকে, এ হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে হামাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ