আন্তর্জাতিক

মালয়েশীয় বিধ্বস্ত বিমানের দুটি ব্ল্যাক বক্স হস্তান্তর

বিধ্বস্ত বিমান
বিধ্বস্ত বিমান

বিধ্বস্ত বিমান এম. এইচ. ওয়ান সেভেনে দুইটি ব্ল্যাক বক্স মালয়েশীয় বিশেষজ্ঞদলের কাছে হস্তান্তর করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীরা। দোনেস্কে অনুষ্ঠিত এক বৈঠকে এই বক্সগুলো ফেরত দেয়া হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্ল্যাকবক্স দুইটি ভালো অবস্থায় আছে। এগুলোর মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত সময়, মাটি থেকে বিমানের উচ্চতা এবং বিমানটির প্রকৃত অবস্থান সম্পর্কে জানা যাবে।

পূর্ব ইউক্রেনে মালয়েশীয় বিমান বিধ্বস্তের ঘটনাস্থলে দ্রুতই আন্তর্জাতিক তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মত এক প্রস্তাব পাস হলে ব্ল্যাক বক্সগুলো ফিরিয়ে দেয়ার উদ্যোগ নেয় বিদ্রোহীরা।

এর আগে বিধ্বস্ত বিমান থেকে উদ্ধারকৃত মরদেহসমূহ তোরেজ থেকে খারকিভে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করতেও সম্মত হয়েছে তারা। (সূত্র: বিবিসি)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ