আন্তর্জাতিক

কমনওয়েলথ গেমসের পর্দা উঠছে আজ

কমনওয়েলথ গেমস
কমনওয়েলথ গেমস

স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ (বুধবার) কমনওয়েলথ গেমসের ২০তম আসর শুরু হচ্ছে। ২৩ জুলাই থেকে ৩ আগস্ট, ৭১ জাতির এ টুর্নামেন্টে ১৭টি ইভেন্টে হবে শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশের ৪১ জন অ্যাথলিটও অংশ নিচ্ছেন বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মাল্টি স্পোর্ট ইভেন্টে।

বিশ্বকাপ শেষ হতে না হতেই পর্দা উঠছে খেলাধুলার আরেকটি বড় ইভেন্টের। গ্লাসগোর সেল্টিক পার্কে শুরু হতে যাচ্ছে মাল্টি-স্পোর্টস ইভেন্টের তৃতীয় বৃহত্তম আসর, কমনওয়েলথ গেমস। অলিম্পিক গেমস ও এশিয়ান গেমসের পরই এর অবস্থান।

১৯৩০ সালে ব্রিটিশ এমপায়ার গেমস নামে শুরু হয় অ্যাথলিটদের শ্রেষ্ঠত্বের এ লড়াই। সেই থেকে প্রতি চার বছর পর কমনওয়েলথ গেমস ফেডারেশনের অধীনে আয়োজন করা হয় এ ইভেন্ট।

এর মধ্যে ৭টি দেশের ১৮টি শহরে বসেছে খেলাধুলার জমজমাট এ আসর। আর এবার তৃতীয়বারের মতো এর আয়োজক স্কটল্যান্ড।

এর আগে, ১৯৭০ ও ১৯৮৬ সালে কমনওয়েলথ গেমসের আসর বসেছিলো ব্যাগ পাইপারদের দেশে। নতুন ইতিহাস রচনার এ লড়াইয়ে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, প্রায় সাড়ে চার হাজার অ্যাথলিট জড়ো হবেন স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোতে।

অ্যাকুয়াটিক্স, অ্যাথলেটিকস, ব্যাডমিনটন, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, হকি, জুডো, লন বোলস, নেটবল, রাগবি সেভেনস, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রিয়াথলন, ওয়েটলিফটিং, রেসলিং এর মত ইভেন্টের দূর্লভ সব মুহূর্ত ও নতুন সব রেকর্ডের দেখা মিলবে গ্লাসগোতে।

আর দুই ঘন্টার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেল্টিক ফুটবল ক্লাবে পর্দা উঠবে কমনওয়েলথ গেমসের ২০তম আসরের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ