জাকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো কমনওয়েলথ গেমসের ২০তম আসরের। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন ঘোষণা করেন বিশ্বের তৃতীয় বৃহত্তম এই ক্রীড়া আসরের।
স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রায় ১ হাজার ৩০০ জন সেচ্ছাসেবী অংশ নেন ২০১৪ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। এতে পারফর্ম করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জন ব্যারোম্যান, অভিনেতা ক্যারেন ড্যানবার সহ অনেক তারকা। শুভেচ্ছা জানান ইউনিসেফের বিশেষ দুত শচীন টেন্ডুলকার।
মনোমুগ্ধকর ডিসপ্লে ও নৃত্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরা হয় স্কটল্যান্ডের সংস্কৃতিকে। মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন ইকবাল ইসলাম।
সেল্টিক স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার এবং টেলিভিশনের পর্দায় প্রায় এক কোটি দর্শক উপভোগ করেন এই মনোমুগ্ধকর অনুষ্ঠান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: