আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির আগে ইসরায়েলের অবরোধ তুলতে হবে

গাজায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

গাজা উপত্যকা
গাজা উপত্যকা

গাজা উপত্যকায় ইসরায়েলের একতরফা বর্বর হামলা বৃহস্পতিবার ১৭তম দিনে ৭১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আন্তর্জাতিক তত্পরতা অব্যাহত আছে।

মিসরের এক কর্মকর্তা বলেন, ঈদ উপলক্ষে মানবিক কারণে সপ্তাহান্তে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

মানবিক কারণে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে হামাস নেতা খালেদ মিশেল বলেন, গাজায় যুদ্ধবিরতির আগে ইসরায়েলের অবরোধ তুলে নিতে হবে।

এদিকে, আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলার স্বাধীন তদন্তের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। গতকাল বুধবার জেনেভায়এ ভোটাভুটি হয়।

কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে ২৯ সদস্য তদন্তের পক্ষে ভোট দেয়। অনেক ইউরোপীয় রাষ্ট্রসহ ১৭ সদস্য ভোট দেয়া থেকে বিরত থাকে। তদন্তের বিপক্ষে ভোট দেয়া একমাত্র দেশ যুক্তরাষ্ট্র।

এর আগে, জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা নাভি পিল্লাই বলেন, ইসরায়েল ফিলিস্তিনির গাজায় যে হামলা চালাচ্ছে, তাতে দেশটি যুদ্ধাপরাধ করে থাকতে পারে।

এদিকে, ভোরে ইসরায়েলি ট্যাংকের হামলায় ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে একই পরিবারের ছয় জন সদস্য রয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন তিন সহস্রাধিক ব্যক্তি। হতাহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে এক লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ইসরায়েলের দাবি, গতকাল তাদের তিন জন সেনা নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলের ৩২ জন সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ