আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী হামলায় ৬০ জন নিহত

কারাগার
কারাগার

ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন পুলিশ সদস্য ও কারাবন্দিসহ কমপক্ষে ৬০ জন। বৃহস্পতিবার ভোরে উত্তর বাগদাদের একটি কারাগার থেকে বন্দিদের অন্যত্র নিয়ে যাওয়ার পথে গাড়িবহরে এ হামলা চালানো হয়।

বোমা হামলার পাশাপাশি বন্দিদের বহনকারী বাসে গুলি বর্ষণ করে আক্রমণকারীরা। এছাড়া নিরাপত্তাকর্মীদের সঙ্গে আক্রমণকারীদের গুলি বিনিময়ের ঘটনাও ঘটে বলে জানিয়েছে এএফপি।

বিবিসি সূত্র মতে, আজ ভোরে বাগদাদ থেকে ১৫ মাইল দূরের তাজি শহরের সেনাঘাঁটিতে মর্টার হামলার পর নিরাপত্তার স্বার্থে কারাবন্দিদের অন্য কারাগারে স্থানান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। সন্দেহভাজন জঙ্গি হিসেবে আটক এই বন্দিদের বহনকারী গাড়িবহর একটি প্রত্যন্ত এলাকা অতিক্রমের সময় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলার সূত্রপাত ঘটানো হয়। পরে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের গুলি বিনিময় ঘটে।

নিরাপত্তা ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ঘটনায় কমপক্ষে ৫১ জন বন্দি নিহত হয়েছেন। আগুনে ঝলসে যাওয়ার ফলে অনেককে শনাক্ত করা যাচ্ছে না। নিহত হয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যও।

হামলায় নিহত ৬০ জনের মধ্যে ৯ জন পুলিশ এবং বাকিরা কারাবন্দি। তবে আক্রমণকারীদের মধ্যে কয়জন হতাহত হয়েছেন তা এখনো জানা যায়নি।

কেনো বা কারা এ হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ