যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া আলজেরীয় বিমানটি নাইজার নদীতে বিধ্বস্ত হয়েছে বলে এনডিটিভি নিশ্চিত করেছে। বিমানটিতে ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন।
আলজেরিয়ার জাতীয় বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, বুরকিনা ফাসো থেকে আলজেরিয়ায় আসার পথে একটি বিমানের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিবিসি জানিয়েছে, ওয়াগাডউগ বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫০ মিনিট পর বিমানটির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমডি-৮৩ উড়োজাহাজের ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু রয়েছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: