ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ করার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০০ জন।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ফিলিস্তিনি প্রেসিডেন্টের ফাতাহ মুভমেন্টের ডাকে কমপক্ষে ১০ হাজার বিক্ষোভকারীর একটি র্যা লি রামাল্লা থেকে পূর্ব জেরুজালেমে যাওয়ার পথে ইসরায়েলি সেনাদের মুখোমুখি হয়।
এসময় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার পুড়িয়ে, ইট পাটকেল ছুঁড়তে থাকলে ইসরায়েলি সেনারা রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে।
এদিকে, বৃহস্পতিবার গাজায় জাতিসংঘের একটি আশ্রয় কেন্দ্রে গুলিবর্ষণে কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ শতাধিক।
এ সময় আশ্রয় কেন্দ্রে কয়েকশ ফিলিস্তিনি অবস্থান করছিলেন। গত ১৬ দিন ধরে চলা ইসরায়েলের একতরফা হামলায় নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: