ক্ষমতাসীন রাজনৈতিক জোট ভেঙে দেয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক।
গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের সংসদে ইয়াতসেনিয়ুক বলেছেন, রাজনৈতিক জোট ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। কারণ তিনি মনে করছেন, জাতীয় সংসদ আর কোনো প্রয়োজনীয় আইন পাস বা তার কাজ চালিয়ে নেয়ার মতো অবস্থায় নেই। ইয়াতসেনিয়ুক আরো বলেন, সংসদীয় জোটে ভাঙনের ফলে সরকারি পদক্ষেপ বাস্তবায়নে বাঁধার সৃষ্টি হচ্ছে, তাই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
দেশের বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে নির্বাচনের আগে আগে ইয়াতসেনিয়ুকের এমন হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত বিস্মিত করেছে সবাইকে।
ইউক্রেনের জাতীয় সংসদ নির্বাচন যখন দরগোড়ায়, ঠিক সে মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ ইউরোপিয়ান চয়েজ জোট থেকে কয়েকটি দল নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: