গাজায় ১২ ঘণ্টার যুদ্ধিবিরতিতে রাজি হয়েছে ইসরাইল ও হামাস। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
ইসরায়েলি সামরিক বাহিনী এক টুইট বার্তায় এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অস্ত্রবিরতির সময় সন্দেহজনক সুড়ঙ্গগুলোতে তল্লাশি চালানো হবে এবং হামাসের পক্ষ থেকে আক্রমণ করা হলে তার জবাব দেবে তেল আবিব।
এদিকে, সাত দিনের যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা এখনো চলছে। দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এর আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নিয়ে যাওয়া কেরির এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল নাকচ করে দিয়েছে।
এদিকে, শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় গাজায় নতুন করে ৬৮ জনের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭০ জনে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: