আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪০

গাজা উপত্যকা
গাজা উপত্যকা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ জনে। শনিবার গাজার স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে তথ্য দেয়া হয়।

গাজা উপত্যকায় ১২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকরের কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর ট্যাংকের হামলায় একই পরিবারের ১৮ জন নিহত হয়েছে। শনিবার গাজার খান ইউনিসের এলাকার খোজা গ্রামে ইসরায়েলি বাহিনীর ট্যাংক হামলায় আল নাজার পরিবারে এ হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, নিহতরা গত বৃহস্পতিবার থেকে বাড়িটিতে অবরুদ্ধ ছিলেন।

হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ওপর রকেট হামলা চালাচ্ছে‑ এমন অভিযোগ এনে গত ৮ জুলাই থেকে বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে বিমান হামলার সঙ্গে যুক্ত হয় স্থল অভিযানও।

ইসরায়েলি অভিযানে ১৯ দিনে গাজা উপত্যকায় অন্তত ৯৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক। অন্যদিকে একই হামাসের রকেট হামলায় ও সংঘর্ষে নিহত ৩৮ ইসরায়েলির বেশির ভাগই সেনা সদস্য।

উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার গাজা উপত্যকায় ১২ ঘণ্টার ‘মানবিক’ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ