আন্তর্জাতিক

এবার হামাসের পক্ষ থেকে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা

গাজায় ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি
গাজায় ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি

ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার সকাল থেকে আবারও গাজায় হামলা শুরু করার কয়েক ঘণ্টা পর এবার ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে হামাস।

হামাসের এক মুখপাত্র বিবৃতিতে জানান, স্থানীয় সময় বেলা ২টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হবে।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বিবৃতিতে বলেন, রমজানের শেষ, জাতিসংঘের মধ্যস্থতা এবং আমাদের জনগণের পরিস্থিতি বিবেচনা করে আমরা ২৪ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। এটি বেলা দুইটা থেকে শুরু হবে।

যদিও হামাসও জানিয়েছিল, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফিরতে দেয়া না হলে তারা যুদ্ধবিরতি গ্রহণ করবে না।

বিবিসির অনলাইনের খবরে বলা হয়, জাতিসংঘের অনুরোধে ও মানবিক কারণে গতকাল ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। এ যুদ্ধবিরতি স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত জারি থাকার কথা। তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই হামাস রকেট ছুড়েছে বলে অভিযোগ তোলে ইসরায়েল। এ অজুহাতে সকাল থেকে আবারও গাজায় বিমান, স্থল ও নৌ হামলা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলা শুরুর কয়েক ঘণ্টা পরই হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসল।

গত শনিবার ১২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজা থেকে রকেট ছুড়ে হামাস। এদিকে, যুদ্ধবিরতিতে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ ও ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের উদ্ধারের সময় কমপক্ষে ১৫০টির বেশি মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১৯ দিনে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামাসের ছোড়া রকেট হামলায় ইসরায়েলের ৪৬ জন নিহত হয়েছেন।(সূত্র বিবিসি)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ