মালিতে বিধ্বস্ত আলজেরীয় বিমানের ১১৮ আরোহীর মরদেহ ফ্রান্সে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে বিমান বিধ্বস্তে নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
সোমবার থেকে ফ্রান্সে ৩ দিনের জাতীয় শোক পালন করা হবে। এয়ার আলজেরির ওই বিমানটি বৃস্পতিবার সকালে বুরকিনা ফাসো থেকে আলজিয়ার্স যাওয়ার পথে বিধ্বস্ত হলে এর ১১৮ আরোহীর সবাই নিহত হয়। নিহতদের মধ্যে ৫৪ জন ফরাসি নাগরিক ছিলেন।
বিমানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা ফরাসি কর্মকর্তাদের। দুর্ঘটনার কারণ নির্ণয়ে উদ্ধার হওয়া বিমানের ব্ল্যাকবক্স থেকে তথ্য বিশ্লেষণের কাজ চলছে। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: