তাইওয়ানে ধারাবাহিক গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ২৪ জন। আহত হয়েছে প্রায় ৩০০ জন মানুষ।
বিস্ফোরণের পাঁচ ঘন্টা পরও বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর পাঁচটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে জানা গেছে।
দেশটির জাতীয় অগ্নি নির্বাপক সংস্থা জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে তারা বিস্ফোরণের খবর পায়। এর পরপরই একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। বিস্ফোরণে প্রায় দুই কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে, এ বিস্ফোরণের কারণ জানা না গেলেও পাইপ লাইন থেকেই এর সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: