যুদ্ধবিরতি ভেঙে দিয়ে গাজায় নতুন করে ইসরায়েলি কামান ও বিমান হামলায় ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে ২৬ দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০০ জনে।
এদিকে, নিখোঁজ ইসরায়েলি সেনাকে নিঃশর্ত মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ওই সেনার ব্যাপারে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে হামাস। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের আহ্বানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি চলার সময় হাডার গোল্ডেন নামে ওই সেনা নিখোঁজ হলে নতুন করে গোলাবর্ষণ শুরু করে ইসরায়েল।
এ হামলায় শুক্রবার প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আহেদ জাকোত। ৪৯ বছর বয়সী জাকোত নিজের অ্যাপার্টমেন্টে ঘুমন্ত অবস্থায় বোমা হামলার শিকার হন। (সূত্র : বিবিসি)
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: