আন্তর্জাতিক

গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ইসরায়েলি হামলা, নিহত ১০

গাজায় অভিযান
গাজায় অভিযান

গাজার দক্ষিণাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে নতুন করে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হয়েছেন।

রোববার রাফায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের কর্মকর্তারা।

গত ২৭ দিনের ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে।

এদিকে, গাজায় রক্তপাত বন্ধে নতুন করে যুদ্ধবিরতির জন্য মিসরের উদ্যোগে আজই কায়রোতে বৈঠক শুরু হওয়ার কথা। এরইমধ্যে হামাস ও ইসলামিক জিহাদের প্রতিনিধি দল কায়রো পৌঁছেছে। মাত্র তিন দিনের ব্যবধানে আবারো ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজার দক্ষিণে রাফা শহরে অবস্থিত স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল জাতিসংঘ। রোববার স্কুলটির প্রবেশ মুখে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। স্কুলটিতে ঘড়বাড়ি ছেড়ে আসা হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

এদিকে, জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, টানা ২৭ দিন ধরে ইসরায়েলের হামলায় গাজায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছে গেছে। সেখানে অতি দ্রুত চিকিৎসা সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এর আগে শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে। ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি চলাকালে হামাস যোদ্ধারা হাদার গোল্ডিন নামে এক সেনাকে অপহরণের পর হত্যা করেছে বলে রোববার আনুষ্ঠানিকভাবে দাবি করে ইসরায়েল।

তবে হামাসের দাবি ইসরায়েলি বিমান হামলায়ই ওই সেনা নিহত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ