আন্তর্জাতিক

শেষ হলো কমনওয়েলথ গেমসের ২০তম আসর

কমনওয়েলথ গেমস
কমনওয়েলথ গেমস

স্কটল্যান্ডের গ্লাসগোতে শেষ হল কমনওয়েলথ গেমসের ২০তম আসর। ২৮ বছরের ইতিহাসে প্রথমবারের মত পদক তালিকার শীর্ষে থেকে গেমস শেষ করলো ইংল্যান্ড। আর শ্যুটার আবদুল্লাহ হেল বাকীর পাওয়া একমাত্র রৌপ্য পদকে আসর শেষে তালিকার ২৯তম অবস্থানে বাংলাদেশ।

একদিন বাকি থাকতেই শীর্ষে থেকেই গেমস শেষ করার বিষয়টি নিশ্চিত করেছিল ইংলিশরা। আর আসর শেষে ৫৮টি স্বর্ণসহ ১৭৪টি পদক নিয়ে শীর্ষে অটুট ইংল্যান্ড।

এছাড়া ৪৯টি স্বর্ণসহ ১৩৭টি পদক নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। ৩২টি স্বর্ণসহ ৮২টি পদক নিয়ে তৃতীয় কানাডা। আর তৃতীয়বারের মত গেমসের আয়োজক হয়ে, রেকর্ড ১৯টি স্বর্ণ ও সর্বকালের সর্বোচ্চ ৫৩টি পদক নিয়ে চতুর্থ হয়ে আসর শেষ করল স্বাগতিক স্কটল্যান্ড। আর ১৫টি স্বর্ণসহ ৬৪টি পদক নিয়ে পঞ্চম অবস্থানে ভারত।

এদিকে শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে আবদুল্লাহ হেল বাকীর রৌপ্য পদকটিই পুরো গেমসে বাংলাদেশের একমাত্র অর্জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ