টানা ২৮ দিনের অব্যাহত হামলার পর অবশেষে গাজা উপত্যকা থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
মিসরের মধ্যস্থতায় গাজায় তিনদিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল ও ফিলিস্তিনের রাজি হওয়ার পরই এ ঘোষণা আসে। ৭২ ঘন্টার এই অস্ত্রবিরতির মধ্যেই সকল সেনা গাজা ছেড়ে যাবেন বলে জানিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় সকাল ৮টা থেকে অস্ত্রবিরতির সময় থেকেই সেনা প্রত্যাহারের কার্যক্রম শুরু হয়েছে। তবে গাজার বাইরে ইসরায়েল সেনারা প্রতিরক্ষামূলক অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তেলআবিব।
এদিকে, ইসরায়েলে গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গাজায় হামাসের বেশির ভাগ সুড়ঙ্গ সফলভাবে ধ্বংস করেছে সেনারা।
গত ৮ জুলাই থেকে ফিলিস্তিনের এই উপত্যকায় ইসরায়েলি সেনাদের আগ্রাসানে নিহত হয়েছেন ১ হাজার ৮'শ ৮৬।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: