আন্তর্জাতিক

গাজায় হামলা: পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী ওয়ারসি

সাইয়েদা ওয়ারসি
সাইয়েদা ওয়ারসি

গাজায় ইসরায়েল-হামাস দ্বন্দ্বে ব্রিটিশ সরকারের ভূমিকায় সঙ্গে একমত হতে না পারায় পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্র বিষয়ক জ্যেষ্ঠ মন্ত্রী সাইয়েদা ওয়ারসি।

মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে লেখা পদত্যাগপত্রের কপি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। সূত্র: বিবিসি ও এনডিটিভি

পদত্যাগপত্রে তিনি বলেন, সাম্প্রতিক গাজা সংকটের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি নৈতিকভাবে সমর্থনযোগ্য ছিল না।

টুইটারে ব্যারোনেস ওয়ারসি বলেন, গভীর দুঃখের সঙ্গে আমি সকালে প্রধানমন্ত্রীর কাছে লেখা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। গাজা বিষয়ে সরকারের নীতি আমি আর সমর্থন করতে পারছি না।

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য সাইয়েদা ওয়ারসি ব্রিটেনে প্রথম মুসলিম পূর্ণমন্ত্রী। তিনি ২০১০ সালে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পাকিস্তানি বংশোদ্ভূত ওয়ারসি পরে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ মন্ত্রীর দায়িত্ব পান।

গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় শতশত ফিলিস্তিনি নিহতের ঘটনায় এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড।

গত সপ্তাহে মিলিব্যান্ড বলেন, ইসরায়েলের সামরিক হামলায় শতশত নিরপরাধ ফিলিস্তিনি নিহতের পরও ব্রিটিশ জনগণের কাছে তার (ক্যামেরন) নীরবতার কোনো ব্যাখ্যা নেই।

এর আগে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ হ্যামন্ডও ফিলিস্তিনের সাম্পতিক পরিস্থিতিকে 'অসহনীয়' বলে উল্লেখ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ