আন্তর্জাতিক

গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির শেষ দিন বৃহস্পতিবার

গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি
গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি

গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিন বৃহস্পতিবার। এরইমধ্যে অস্ত্রবিরতির এ সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েল। দেশটির এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

এ বিষয়ে এখনো কোনো পক্ষই চুক্তিতে উপনীতি হয়নি বলে টুইটার বার্তায় জানিয়েছেন কায়রো বৈঠকে অংশ নেয়া ফিলিস্তিনের প্রতিনিধি দলের এক সদস্য। এরইমধ্যে গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে মিসরের মধ্যস্থতায় শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিন।

পরোক্ষ এ আলোচনায় অস্ত্রবিরতির পাশাপাশি প্রধান্য পাচ্ছে গাজা থেকে অর্থনৈতিক অবরোধ তুলে দেয়া, সীমান্ত উন্মুক্তকরণ এবং আন্তর্জাতিক অর্থায়নে ফিলিস্তিনের অবকাঠামো পুনসংস্কার করাসহ বিভিন্ন দাবি।

এদিকে, গাজায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনার জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েলেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গত চার সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ