ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস বিদ্রোহীদের দমনে বিমান হামলা চালানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে দেশটিতে কোনো মার্কিন সেনা পাঠানো হবে না বলেও জানিয়েছেন তিনি।
ওবামা বলেন, ইরাকে সংখ্যালঘুদের গণহত্যা ঠেকাতে যুক্তরাষ্ট্র অবশ্যই পদক্ষেপ নেবে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বিমান থেকে মানবিক সহায়তার কিছু অংশ পাহাড়ে আশ্রয় নেয়া ইয়াজিদি সম্প্রদায়ের মাঝে ফেলা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাজধানী বাগদাদ ও কুর্দি নিয়ন্ত্রিত শহর কিরকুকে জঙ্গিদের বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়। এর আগে ইরাকের সবচেয়ে বড় খ্রিস্টান অধ্যুষিত শহর কারাকোশ দখলে নেয় আইএস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: