আন্তর্জাতিক

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু
ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু

ইরাকের সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সুন্নিপন্থী যোদ্ধাদের ‘ঠেকাতে’ বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, ইরাকের উত্তরাঞ্চলের ইরবিল শহরে স্থাপন করা কামান ধ্বংসের জন্য সেখানে বিমান হামলা চালানো হয়েছে। ওই কামান সুন্নি গোলন্দাজেরা কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবহার করে আসছিল।

শুক্রবার বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, পেন্টাগনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইরবিলের কাছের গোলন্দাজ বাহিনীর ওপর বোমা হামলা চালিয়েছে দুটি যুদ্ধবিমান।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেন, আইএসের যোদ্ধারা ইরবিলের যে স্থানে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ওই গোলন্দাজ বাহিনী ব্যবহার করছিলেন তার খুব কাছেই মার্কিন কর্মকর্তাদের অবস্থান।

গতকাল ইরাকে বিমান হামলা চালানোর অনুমোদন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে তিনি বলেন, দেশটিতে কোনো মার্কিন সেনা পাঠানো হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ