ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সিনজার পর্বতে আটকেপড়ে ইয়াজিদি সম্প্রদায়ের লোকজনের জন্য মার্কিন বিমান থেকে খাদ্য সামগ্রীও ফেলা হয়েছে।
এর আগে শুক্রবার দেশটির ইরবিল শহরে জঙ্গিদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। এতে কমপক্ষে ৪৫ জঙ্গি নিহত হয়েছে।
আইএসের বিরুদ্ধে দ্বিতীয় দফায় বিমান হামলা চালানোর পর পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, তাদের হামলা অব্যাহত থাকবে। গত জুনে ইরাকের মসুলসহ বেশ কয়েকটি অঞ্চল দখলে নেয় জঙ্গিরা। মঙ্গলবার খ্রিস্টান অধ্যুষিত কারাকোশ শহরও দখলে নেয় তারা।
এ পরিপ্রেক্ষিতে মানবিক বিপর্যয় ঠেকাতে বৃহস্পতিবার ইরাকে জঙ্গিদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: