আন্তর্জাতিক

গাজায় নতুন করে ৩ দিনের যুদ্ধ বিরতি

গাজায় ইসরায়েলি হামলা
গাজায় ইসরায়েলি হামলা

মিসরের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুরু হয়েছে নতুন করে ৩ দিনের যুদ্ধবিরতি। স্থানীয় সময় রোববার রাতে কায়রোতে দফায় দফায় বৈঠকের পর এ ঘোষণা আসে।

খবরটি নিশ্চিত করেছে ইসরায়েল ও ফিলিস্তিন। সেই ধারাবাহিকতায় সোমবার কায়রোয় পরোক্ষ আলোচনায় অংশ নিতে নিজেদের প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল।

এর আগে চলমান সহিংসতার মধ্য দিয়ে কোন ধরনের অস্ত্রবিরতি সম্ভব নয় বলে বৈঠক বর্জন করে এ দুই দেশ।

এদিকে, নতুন করে এই যুদ্ধবিরতির শুরুর পর এখনো কোথাও হামলার খবর পাওয়া যায় নি। গত সপ্তাহে মিসরের মধ্যস্থতায় ৩ দিনের যুদ্ধবিরতিতে আসে এ দুই দেশ।

শুক্রবার তা শেষ হলে আবারো পাল্টাপাল্টি হামলা করে তারা। গত ৮ জুলাই থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মারা গেছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ