আন্তর্জাতিক

ইরাকের প্রধানমন্ত্রী হচ্ছেন হায়দার আল আবাদি

হায়দার আল আবাদি
হায়দার আল আবাদি

ইরাকের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ডেপুটি স্পিকার হায়দার আল আবাদি। সোমবার টেলিভিশনে জাতির উদ্দ্যেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম।

তবে আবেদি ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নূর-ই-মালিকিই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তবে নতুন প্রধানমন্ত্রীর এ মনোনয়নকে সংবিধানের লংঘন বলে অভিযোগ করেছেন মালিকি।

এদিকে, ইরাকের চলমান সঙ্কট সমাধানের লক্ষ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সফল বিমান হামলা সঙ্কটের সমাধান নয়। শুধুমাত্র একটি কার্যকর সরকারই ইরাকের জঙ্গিদের বিরুদ্ধে লড়তে পারবে বলে মন্তব্য করেন ওবামা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ