ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্থানে আরো ১৩০ জন সামরিক উপদেষ্টা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এ কথা জানিয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সামরিক উপদেষ্টা যুদ্ধে অংশ নেবেন না। বরং তারা ইরাকের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এর আগেও ইরাকে ২৫০ সামরিক উপদেষ্টা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, ইরাকের আইএস জঙ্গিদের বিভিন্ন ঘাটিতে বিমান হামলা অব্যাহত রেখেছে ওয়াশিংটন। জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলের সিনজার শহরটি ১১ দিন আগে দখল করে নেয়।
এ ঘটনায় ঘর ছেড়ে পালিয়ে যাওয়া এ অঞ্চলের ইয়াজিদি সম্প্রদায়ের ১০ হাজার মানুষ একটি পাহাড়ে আটকা পড়ে আছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: