আন্তর্জাতিক

গাজায় নতুন করে ৫ দিনের যুদ্ধবিরতি

গাজা
গাজা

গাজায় শুরু হয়েছে নতুন করে ৫ দিনের যুদ্ধবিরতি। তিনদিনের অস্ত্রবিরতির পর স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এ বিষয়ে সম্মত হয় ইসরায়েল ও ফিলিস্তিন।

মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় কোন পক্ষই দীর্ঘস্থায়ী চুক্তিতে না আসায় অস্ত্রবিরতির এ সময়সীমা বাড়ানো হয়।

এতে আলোচনার পথ আরো উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিন। মিসরের মধ্যস্থতায় নিজেদের দাবি উপস্থাপন করে আলোচনা অব্যাহত রেখেছে এই দুটি অঞ্চল।

এদিকে, অস্ত্রবিরতির ঘোষণার পরপরই হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়েছে-এমন অভিযোগ তুলে গাজায় বিমান হামলা চালায় তেলআবিব। অবশ্য এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি এবং এরপর কোনো হামলার খবরও পাওয়া যায় নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ