আন্তর্জাতিক

ফুলন দেবীর হত্যাকারী শের সিংয়ের যাবজ্জীবন

ফুলন দেবী- শের সিং
ফুলন দেবী- শের সিং

ভারতের 'দস্যুরানী' খ্যাত উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সাবেক সাংসদ ফুলন দেবী হত্যা মামলায় শের সিং রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিচারক ভারত পরাশর এ রায় দিয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়ার।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

এর আগে গত ৮ আগস্ট শুক্রবার আদালত রানাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে সেদিন তার শাস্তি ঘোষিত হয়নি।

বিগত ২০০১ সালের ২৫ জুলাই অশোক রোডের সরকারি বাসভবনের বাইরে ফুলন দেবীকে গুলি করে হত্যা করে তিন জন মুখোশধারী।

পুলিশ জানায়, ফুলনের নেতৃত্বে তার লোকজন বেহমাই গণহত্যায় উচ্চবর্ণের লোকজনকে হত্যা করেছিল। এর প্রতিশোধ নিতেই হত্যা করা হয় ফুলনকে।

ফুলন হত্যার পর আত্মসমর্পণ করলেও ২০০৪ সালে তিহার জেল থেকে পালিয়ে যান শের সিং রানা। তিনি পালানোর পর আফগানিস্তানের কান্দাহার চলে গেছেন বলে গুজব রটলেও ২০০৬ সালে কলকাতা থেকে রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২০১২ সালে রানার কারাবাসের অভিজ্ঞতা নিয়ে লেখা আত্মজীবনী 'জেল ডায়েরি, তিহার সে কান্দাহার তক' প্রকাশিত হয়। ওই বছরই তিনি উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং হেরে যান।

এককালের ডাকাত দলের নেত্রী ও পরে বিরোধী সাংসদ হিসেবে দায়িত্ব পালন করা ফুলন দেবী ১৯৯৬ সালে মধ্যপ্রদেশ থেকে দলিতদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দস্যুজীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন ১৯৯৬ সালে। পরে 'বান্ডিট কুইন' নামে একটি সিনেমা নির্মিত হয় তাকে নিয়ে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ