রাজনৈতিক সঙ্কট কাটাতে ইরাকের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়ালেন নূরি আল মালিকি।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে মালিকি- পার্লামেন্টে ডেপুটি স্পিকার হায়দার আল আবাদিকে স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ করে দিতে এবং রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
মালিকির এ পদত্যাগকে ঐক্যবদ্ধ ইরাক গঠনে এক বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, শিয়া সম্প্রদায়ভুক্ত মালিকি সরকারের ৮ বছরের শাসনামলে আই এস জঙ্গি বা সুন্নিপন্থী জঙ্গিরা বিস্তার লাভ করেছে বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী আই.এস জঙ্গিদের ভয়ে দেশটিতে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: