আন্তর্জাতিক

ইমরান খানের গাড়িবহরে গুলি

ইমরান খান
ইমরান খান

পাকিস্তানের গুজরানওয়ালা শহরে শুক্রবার সাবেক ক্রিকেট তারকা ও তেহরিক-ই ইনসাফের নেতা ইমরান খানের গাড়িবহরে গুলি ছোড়া হয়েছে। তবে ইমরান খান অক্ষত রয়েছেন বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডন, এনডিটিভি, বিবিসির অনলাইন ও রয়টার্স সূত্র মতে, সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ইমরান খান দলের লোকজন নিয়ে রাজধানী ইসলামাবাদ অভিমুখে রোড মার্চ শুরু করেন। শুক্রবার তাদের গাড়িবহর গুজরানওয়ালা শহরের ভেতর দিয়ে যাওয়ার সময় একদল লোক তাদের গাড়িবহর লক্ষ্য করে জুতা ও পাথর ছুড়ে মারে।

এ সময় গুলি ছোড়ার ঘটনা ঘটে। সরকারের সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইমরান খানের মুখপাত্র আনিলা খান গণমাধ্যমকে জানানো হয়, হামলায় ইমরান খান আহত হননি। তবে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দেখেও পুলিশ নিশ্চুপ ছিল।

এ ঘটনার পর গুজরানওয়ালা শহরে ইমরান খানের সমর্থক ও সরকার সমর্থক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে আলাদাভাবে ইসলামাবাদ অভিমুখে রোড মার্চ করছেন ইমরান খান ও দেশটির ধর্মীয় নেতা তহিরুল কাদরি। রাজধানীতে পৌঁছানোর পর তাদের প্রধান প্রধান সড়ক অবরোধের কথা।

নওয়াজ শরিফ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন দুই নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ