ভারতের উত্তরখণ্ডে টানা বৃষ্টিতে ভূমিধসে ১৯ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভি সূত্র মতে, প্রবল বর্ষণে গঙ্গাসহ নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অনেক ঘরবাড়ি ধসে পড়েছে। ব্রিজ-রাস্তাঘাট পানিতে ভেসে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
রাজ্যের বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখ্যসচিব বলেন, পানির স্তর বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আগামি ৪৮ ঘণ্টায় অবস্থার আরো অবনতি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: