ইরাকের উত্তরাঞ্চলে একটি গ্রামে ইয়াজিদি সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা করেছে ইসলামি স্টেট (আইএস) জঙ্গিরা। শুক্রবার বিকেলে সিনজার শহরের কাছাকাছি কোচো গ্রামে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
বিবিসি সূত্র মতে, ইয়াজিদি সম্প্রদায়ের একজন এমপি ও এক কুর্দি কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রামবাসী ধর্ম ত্যাগের নির্দেশ না মানায় তাদের হত্যা করে জঙ্গিরা। এ সময় বেশ কয়েকজন নারীকে অপহরণ করা হয়েছে।
এদিকে, দেশটিতে আইএস এর চলমান সহিংসতা ঠেকাতে শুক্রবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। প্রস্তাবে আইএস এর ৬ সদস্যের সম্পদ বাজেয়াপ্ত, আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞাসহ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: