পুলিশি বাধা ও কারফিউ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরতলিতে এখনো অবস্থান করছেন বিক্ষোভকারীরা।
এরইমধ্যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সময় রোববার দ্বিতীয় দিনের মতো মধ্যরাতের কারফিউ বহাল রেখেছে কর্তৃপক্ষ। পাশাপাশি অবস্থানরত বিক্ষোভকারীদের হটাতে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, নিহত মাইকেল ব্রাউনের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার।
তবে প্রাথমিকভাবে ব্যক্তিগত ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, ব্রাউনের মাথায় ও শরীরে ছয় বার গুলি করা হয়েছে।
গত ৯ আগস্ট পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে সেন্ট লুইসের ওই শহরতলিতে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: