গাজায় ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল বিমান হামলা শুরু করেছে।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই গাজা থেকে নতুন করে ছোড়া রকেট হামলার জবাবে পাল্টা হামলা শুরু করা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্র জানিয়েছেন, এ রকেট হামলা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।
এর আগে গাজা সংকটের স্থায়ী সমাধানে কায়রোয় পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে ইসরায়েল ও ফিলিস্তিন রাজি হয়েছে বলে জানায় মিসরের মধ্যস্থকারীরা। এ লক্ষ্যে ৫ দিনের যুদ্ধবিরতির মেয়াদের সময় আরো ২৪ ঘন্টা বাড়ানো হয়েছিল।
গত ৮ জুলাই থেকে গাজা ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ২ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই বেসামরিক ফিলিস্তিনি নাগরিক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: