যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা ভেঙে গাজায় ইসরায়েলের নতুন করে বিমান হামলায় ১১ জনের প্রাণহানি হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৮ জন একই পরিবারের সদস্য। হামলায় হামাসের সশস্ত্র শাখার প্রধান মোহাম্মদ দেইফের স্ত্রী ও শিশু কন্যাও নিহত হয়েছে বলে জানা গেছে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি।
গতকাল ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই বিমান হামলা শুরু করে ইসরায়েল। গাজা থেকে রকেট হামলা চালানোর জবাবেই পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এদিকে, মিসরের রাজধানী কায়রোতে চলা আলোচনায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি উভয় পক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: