পাকিস্তানের চলমান সংকট নিরসনে বৈঠকে বসেছেন সরকারি ও বিরোধীদল তেহরিক-ই-ইনসাফের প্রতিনিধিরা। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় পিটিআইয়ের ৬ দফা দাবি নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছেন দলটির নেতা শাহ মোহাম্মদ কোরেশি পাশাপাশি এসব দাবি নিয়ে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের আলোচনা করে পরবর্তী বৈঠকে তা জানানো হবে-বলেছেন সরকার পক্ষের প্রতিনিধি আহসান ইকবাল।
এদিকে, চলমান পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার পার্লামেন্টে বক্তব্য রাখবেন নেওয়াজ শরীফ।
এর আগে, মঙ্গলবার রেড জোন অতিক্রম করার দায়ে ইমরান খান ও সরকার পতন আন্দোলনের অপর নেতা তাহিরুল কাদরিকে তলব করেছে সুপ্রিম কোর্ট।
দেশটিতে সপ্তাহব্যাপী চলা রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছে সেনাবাহিনী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: