থাইল্যান্ডের সামরিক জান্তা জেনারেল প্রায়ূথ চান-ওচাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার সকালে জাতীয় পরিষদের ১৯৭ সদস্যের সবার ভোটে তিনি নির্বাচিত হন।
বিবিসি সূত্র মতে, নির্বাচিত প্রধানমন্ত্রীকে এখন রাজা ভূমিবল আদুলইয়াদেজের অনুমোদন পেতে হবে। এরপরই প্রায়ূথ চান-ওচা তার নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে জানা গেছে।
বেশ কয়েক মাস ধরে থাইল্যান্ডে ইংলাক সিনাওয়াত্রা সরকার ও বিরোধীদলের মধ্যকার ব্যাপক সংঘর্ষ ও বিক্ষোভের প্রেক্ষাপটে জেনারেল প্রায়ূথ চানের নেতৃত্বে দেশটিতে গত মে মাসে এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থান ঘটে।
এরপরই দেশটির অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাবেক এ সেনাপ্রধান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: