পাকিস্তানে পার্লামেন্টের বেশিরভাগ দলই সরকারকে সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ। রাজধানী ইসলামাবাদে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
এদিকে, চলমান সঙ্কট নিরসনে সরকারের সঙ্গে আলোচনা থেকে সরে এসেছে তেরিক-ই ইনসাফ।
নেওয়াজ শরিফ বলেন, পার্লামেন্টে ১২টি রাজনৈতিক দলের মধ্যে ১১টিই তার দল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে। এমুহুর্তে তার পদত্যাগ দেশের গণতন্ত্রের জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, সরকারের সঙ্গে আলোচনা থেকে সরে এসেছেন তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান।
ইসলামাবাদে এক সমাবেশে তিনি বলেন, তাদের প্রধান দাবি সরকারের পদত্যাগ- এ অবস্থায় আলোচনা চলতে পারে না। প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান ইমরান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: