বিশ্বজুড়ে সংঘাত-নৃশংসতা প্রতিরোধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান নাভি পিল্লাই।
বৃহস্পতিবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি গাজা, সিরিয়া, ইরাকসহ অন্যান্য সংঘাত কবলিত দেশের কথা উল্লেখ করে বলেন, নিরাপত্তা পরিষদ আরো কার্যকর পদক্ষেপ নিলে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচানো যেত।
তিনি কমিশনকে দ্রুত, নমনীয় ও দক্ষ মানবাধিকার পর্যবেক্ষণ মিশনে পরিণত হওয়ার পরামর্শও দিয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: