পাকিস্তানে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তেহরিক ই ইনসাফ-পিটিআই ও আওয়ামী তেহরিক-পিএটি নেতাদের সঙ্গে শনিবার দ্বিতীয় দফায় সরকারি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার মধ্যরাতে সরকার পক্ষের সঙ্গে প্রথম দফার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন টিপিআই এর সহসভাপতি শাহ মোহাম্মদ কোরেশি।
বৈঠকে নিজেদের ৬ দফা দাবি উত্থাপন করেন তারা। এ সময় উভয়পক্ষই একে অপরের অনাস্থার বিষয়গুলোও অবগত হয়েছেন।
শুক্রবার পিটিআইয়ের সংসদ সদস্যরা দেশটির জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনা করতে আরেক বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলী জারদারিকে শনিবার নিজ কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: